Wednesday , 22 November 2023 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। যার ফলে এ বন্দরে আলু ও পেঁয়াজের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভারতীয় আলু প্রকারভেদে ৩২ থেকে ৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সাথে হিলির খুচরা বাজারে দেশি আলু প্রকারভেদে ৩৫ থেকে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৮০ থেকে ৯০ টাকা এবং দেশি পেঁয়াজ ১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে কমিশন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি কাস্টমসের তথ্য মতে, হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহের তিন কর্ম দিবসে ভারতীয় ১০৪ ট্রাকে প্রায় দুই হাজার ৬০৬ মেট্রিকটন আলু এবং ভারতীয় ২০ ট্রাকে ৫১১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা

কাহারোলে মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোদায় সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়

ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো উরস মাহফিল

হাকিমপুরে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু

সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণকালে জেলা প্রশাসক সংস্কৃতিসেবীরা যেন আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্মানের জীবন যাপন করতে পারেন

পঞ্চগড়ে পৃথক পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন–সভাপতি- প্যারিস, সাধারণ সম্পাদক–নাজমা,

দিনাজপুর বড়মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা ১৯ জুলাই

বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামিউল হককে বিদায় সংর্বধনা প্রদান