Monday , 6 November 2023 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানির পর কমতে শুরু করেছে দাম

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানির পর থেকে বাজারে আলুর
দাম কমতে শুরু করেছে। দাম কমার প্রবনতা দিনাজপুর শহরের বাজারেও
দেখা গেছে।
গত বৃহস্পতিবার প্রথম দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে
সাতটি ট্রাকে এসেছে ১৮০ মেট্রিক টন আলু। শনিবার একই
বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ভারত থেকে ৯৭৬ মেট্রিক টন আলু
আমদানি করা হয়েছে। দু’দিনের আলু আমদানির প্রভাবে বাজারে
দাম কমতে শুরু করে বলে জানায় খুচরা বিক্রেতারা।
শনিবার বিকেলে হিলি স্থলবন্দরে দেখা যায়, ভারত থেকে
আমদানিকৃত আলু প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে
৩১ থেকে ৩৩ টাকা কেজি দরে।
খুচরা বাজারে আলু বিক্রেতা আশরাফ আলীসহ কয়েকজন জানান,
ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় দেশি আলুর দাম কেজিতে
৫টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে বড় জাতের আলু (স্টিক) ৫০টাকা
থেকে কমে ৪৫টাকা আর ছোট জাতের গোল আলু ৬০টাকা থেকে
কমে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যালের ব্যবস্থাপক মাহাবুব
হোসেন বলেন, বৃহস্পতিবার ভারত থেকে আলু আমদানি শুরু
হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে।
হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন
সাংবাদিকদের বলেন, আমদানিকৃত আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রæত
বাজারজাত করতে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা দেওয়া
হচ্ছে। গত বৃহস্পতিবার ও শনিবার দুদিনে বন্দর দিয়ে ৪৫টি
ভারতীয় ট্রাকে এক হাজার ১৬৬ মেট্রিক টন আলু আমদানি
হয়েছে।
উল্লেখ্য,বাজারে স্থিতিশীলতা ফেরাতে ভারত থেকে আলু আমদানির
সিদ্ধান্ত নেয় সরকার।গত ৩১ অক্টোবর দিনাজপুরের হিলি স্থলবন্দর
দিয়ে ভারত থেকে আলু আমদানির জন্য ১৪টি আমদানিকারক
প্রতিষ্ঠানকে অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়।অনুমতি পাওয়া ১৪টি

আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত থেকে প্রায় ১২ হাজার
মেট্রিক টন আলু আমদানি হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

এ্যাপটাচ এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর পরিদর্শন

চেয়ারম্যান মাহবুব আলম আর নেই

দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ভোটার

আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স উদ্বোধন

৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

ডেমক্রেসীওয়াচের উদ্দোগে অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ

রথম নারী অর্থসচিব পেল বাংলাদেশ