Sunday , 19 November 2023 | [bangla_date]

২১ নভেম্বর সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্চে প্রিয়াংকা বিশ্বাসের কাস্মিরী ধাঁচের গান ‘বংশীওলা বংশী বাজাও’

প্রিয়াংকা বিশ্বাস মুগ্ধতায় আবিষ্ট করার মতো কণ্ঠের অধিকারী। তাঁর অসাধারণ গায়কী দর্শকদের সবসময় মুগ্ধ করে। প্রতিটি গানে তিনি প্রতিভার স্বাক্ষর রেখে ব্যতিক্রমতা ধরে রেখেছেন। উর্বশী গানের সিঁড়িতে তিনি সম্প্রতি কাস্মিরী আদলে একটি গান গেয়েছেন। শ্রীমঙ্গলের বুলবুল আনাম-এর একটি অসাধারণ গীতিকবিতা যথাযথ সুরে হয়ে উঠেছে দারুণ ছন্দময়। ‘বংশীওলা বংশী বাজাও’ শিরোনামের এই গানটি ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মুক্তি পাবে।
প্রিয়াংকা বিশ্বাস ২০১২ সালে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন। এর আগে ২০১০ সালে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র আয়োজিত ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রিয়াংকা। শৈশবে গানের তালিম নিয়েছিলেন বাবা পঙ্কজ বিশ্বাসের কাছে। স্কুলের বারান্দায় পা দেবার আগেই গানে হাতে খড়ি হয় প্রিয়াংকা বিশ্বাসের। একে একে অসংখ্য মৌলিক ও কাভার গান জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে অন্যত ‘যাবে না ছেড়ে’ ‘মেঘের পরে বৃষ্টি, পথে হলো দেরি, শুধু ভালোবাসা, হারিয়ে যেতে যেতে ইত্যাদি।
উর্বশী গানের সিঁড়ির প্রথম সিজনে প্রিয়াংকা বিশ্বাস ‘মহুল বনে’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। গানটি ব্যাপক দর্শকনন্দিত হয়েছিল। পাহাড়ি ঢঙের গানে তিনি অনবদ্য পারদর্শিতা প্রদর্শন করেছিলেন। এবারের গানটিও তিনি পছন্দ করেছেন। ভীষণ ভালো লাগা থেকে গানটি গেয়েছেন। তিনি আশা করেছেন, গানটি দর্শক শ্রোতাদের মুগ্ধ করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী ও গুনী শিক্ষকদের সন্মাননা প্রদান

মহানন্দায় পাথর উত্তোলনের দাবি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পীরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

ফুলবাড়ীতে শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

জুয়া খেলার দায়ে যুবলীগ নেতাসহ আটক-২

জুয়া খেলার দায়ে যুবলীগ নেতাসহ আটক-২

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুর আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ