Sunday , 31 December 2023 | [bangla_date]

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ৩ মাদকসেবীর জেল

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালত তিন মাদকসেবীকে জেল হাজতে পাঠিয়েছেন।
জানাগেছে, উপজেলা প্রশাসনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সসহ শুক্রবার সন্ধায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া ব্রীজ সংলগ্ন একটি বাড়ীতে অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমান আদালতের সহযোগি চৌকশ পুলিশ দল। আটককৃত মাদকসেবীদের তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৬ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুসারে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। দন্ডাদেশ প্রাপ্ত মাদকসেবীরা হলো: (১)উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামের মৃত তমিজ উদ্দীনের পুত্র ফিরোজ জামান(৪০), (২) পঞ্চগড় সদর উপজেলার ফুটকীবাড়ী,কাশিমপুর গ্রামের মৃত দারাজ উদ্দীনের পুত্র আজিজার রহমান (৩৫) ও (৩) রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামের ( রসেয়া ব্রীজ সংলগ্ন) মৃত কেরামত আলীর পুত্র রাসেল (২৪)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া তিন মাদকসেবী আটক অতপর ভ্রাম্যমান আদালতের রায়ে প্রত্যেককে তিন মাস করে জেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামীদের পঞ্চগড় জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু

ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবক আটক

হরিপুরে আইনশৃঙ্খলা ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে কিশোর হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

নির্বাচনীয় এলাকা দশমাইল মোড়ে এমপি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

পার্বতীপুর বাস মালিক সমিতির নেতার উপর হামলার পর ৩য় দিনও ধর্মঘট অব্যাহত

পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৩৭ মণ ওজনের ‘বিগ বস’ কিনলে মোটরসাইকেল ফ্রী

বীরগঞ্জে বিয়ের যৌতুক না নিয়ে মেয়ের বাবাকে উপহার দিলেন মোটরসাইকেল জামাই