Wednesday , 13 December 2023 | [bangla_date]

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। দেশকে উন্নয়নশীল করতে চাইলে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আর আওয়ামী লীগ ¶মতায় আসলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করতে পারবে। তিনি বলেন, এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনাকে বারবার প্রয়োজন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) সন্ধায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ন

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশের ৩ বছর পূর্তি উৎসব

সেনাবাহিনীর হাতে সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট আটক

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার আতংকে স্থানীয়রা রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় পৃথক ৩ মামলায় আসামি ৮০০

মহানন্দা নদী বরফ জলে শ্রমিকদের বেঁচে থাকার লড়াই

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

বালিয়াডাঙ্গীতে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু