Wednesday , 13 December 2023 | [bangla_date]

খানসামা থানার নতুন ওসি’র যোগদান

খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোজাহারুল ইসলাম।
সোমবার বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এরপরে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও মোঃ তাজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁকে বরণ করেন।
পরে থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান বিদায়ী ওসি চিত্তরঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল, এসআই, এএসআই ও কনস্টেবল ও কর্মচারীগণ।
এর আগে নবাগত ওসি কুড়িগ্রামের রাজীবপুর থানা ও নাটোরের গুরুদাসপুর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। নবাগত ওসি মোজাহারুলের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়।
নবাগত ওসি মোজাহারুল ইসলাম বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিব। যেন দেশ ও মানুষের কল্যাণ হয়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় এই থানা হবে সবার কাছে ভরসা ও আস্থার জায়গা এবং দালালমুক্ত থানা।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও