Wednesday , 13 December 2023 | [bangla_date]

জেলার সর্বোচ্চ আয়কর দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড চেয়ারম্যান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়কর দাতা নির্বাচিত হয়েছেন ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাজু কুমার গুপ্ত।
বুধবার দুপুরে রংপুর শহরের বিনোদন কেন্দ্র চিকলী ওয়াটার পার্কের কনভেনশন হলে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন রাজু কুমার গুপ্তা ও তাঁর মা শান্তি দেবী।
সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন।
রংপুর অঞ্চলের কর কমিশনার শাহিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের,রংপুর এর কমিশনার ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল ইসলাম মিলন ও রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি (পলি)।
“জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরষ্কার প্রদান নীতিমালা-২০০৮” অনুযায়ী ২০২২-২০২৩ বছরে কর অঞ্চল-রংপুরের অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশনসহ রংপুর বিভাগের ৭টি জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারীর মধ্যে ফুলবাড়ী গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্তসহ মোট ৫৬ জন করদাতাকে ক্রেস্ট, পরিচিতি কার্ড এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।
এদিকে ফুলবাড়ী গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত জেলার সেরা আয়কর দাতা ও তাঁর ছোট ভাই গুপ্তা প্লাইউডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ গুপ্তা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হওয়ায় গুপ্তা প্লাইউডের ব্যাপক প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল থানার এসএম জাহিদ ইকবাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত !

দিনাজপুরে নির্বাচন অফিস চত্বরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী পালিত

কাহারোলে আগাম জাতের আলু পরিচর্যায় ব্যস্ত কৃষক

দিনাজপুরে ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

দিনাজপুরে রং-তুলির শেষ আঁচড় দিয়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পী ও কারিগররা

বীরগঞ্জে পল্লীতে ভেষজ চিকিৎসার নামে চলছে প্রতারণা, চলছে জ্বিনের বাদশার ভেলকিবাজী

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

কালের কন্ঠ শুভ সংঘের উদ‍্যেগে কম্বল বিতরণ

সেতাবগঞ্জে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ৫০ টি ফলজ ও বনজ গাছ রোপন করেছে ওয়ালটন প্লাজা

পীরগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ