Monday , 18 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ !

মোঃ মজিবর রহমান শেখ,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-০১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-০২ আসনে ৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন নির্বাচনে অংশ গ্রহণ করবেন। ১৮ ডিসেম্বর সোমবার সকাল থেকে তিন ধাপে তিনটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনটি আসনে দলীয় প্রার্থী ব্যতীত ৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-০১ আসনে ৪ জন প্রার্থী দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ঠাকুরগাঁও-০২ আসনে ৩ জন প্রার্থী দলীয় প্রতীক ও ২ জন প্রার্থী ট্রাক ও সোফা সেট প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ঠাকুরগাঁও-৩ আসনে মোট দলীয় প্রার্থী ৩ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে ২১ জন মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাইকালে শতকরা একভাগ ভোটারের সম্মতি সাক্ষর না থাকায় ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়।আর ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৩টি আসনে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দি হিসেবে অংশগ্রহণ করেন।
ঠাকুরগাঁও জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮১ হাজার ৬৮৮ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯১২ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭ টি। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি ও আচরণ বিধি লঙ্ঘন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কোচিং সেন্টার থেকে পিকনিকে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত

পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

রুহিয়ায় বড়দিন উদযাপিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জিয়া সভাপতি ও সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণে গণসংবর্ধনা ও দোয়া মাহফিল

খানসামায় মাদরাসা ছাত্রকে অপহরণ মুক্তিপণ দাবি

বোচাগঞ্জে গরম মসল্লার উত্তাপে দিশেহারা ক্রেতারা ৩৫০ টাকার জিরা এখন ৮৩০ টাকা