Wednesday , 13 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসাছাত্রীর !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় রাস্তা পারপারাপারের সময় হানিফ বাসের ধাক্কায় নিহত হয়েছে সুরাইয়া আক্তার (৮) নামে এক মাদরাছাত্রীর। ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানির সঙ্গে থাকে।১৩ ডিসেম্বর বুধবার শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ বাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ সাংবাদিককে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাঘের শীতে জবুথবু বীরগঞ্জের মানুষ

করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

জাগরনী আদর্শ শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ

জাগরনী আদর্শ শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ

বোচাগঞ্জে নৌ প্রতিমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার!

হরিপুরে আইনশৃঙ্খলা ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঢোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিসাব সহকারী ২ জনে মিলে আয়াকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা

পীরগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ

ঠাকুরগাঁও জেলায় কোরোনায় মৃত্যু-৩, আক্রান্ত-৫৬