Thursday , 14 December 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হাড় কাঁপছে বরফ শীতে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা নেমে রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তর। এর তিন ঘন্টা আগে ভোর ৬টায় রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনি¤œ এ তাপমাত্রায় শীতের কাপুনীতে জর্জরিত উত্তরের উপজেলা তেঁতুলিয়ার সর্বস্তরের মানুষ।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সকালে রোদের আলো ছড়ালেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে বরফের মতো ঠান্ডা। এতে করে নি¤œ আয়ের মানুষগুলো শীত নিবারণ করছে খড়কুটো জ্বালিয়ে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই সকালে পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নি¤œ আয়ের বিভিন্ন পেশাজীবি মানুষদের কাজে বেরিয়ে যেতে দেখা যায়।

তেলিপাড়া গ্রামের সখিনা খাতুন জানান, কুয়াশা না থাকলেও প্রচন্ড ঠান্ডা। ঘরের মেঝে থেকে শুরু করে আসবাপত্র ও বিছানা পর্যন্ত বরফ হয়ে উঠে। সকালে গৃহস্থালী করতে গিয়ে কনকনে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে।

চা শ্রমিক হাসানসহ কয়েকজন জানান, কনকনে শীত। প্রচন্ড এ শীতের মধ্যেই তারা চা বাগানে পাতা তুলতে এসে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করবো, জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে। একই কথা বলেন নদীতে পাথর তুলতে যাওয়া সহিদুল ইসলামসহ অন্যান্যরা।

এদিকে শীতের কারণে বাড়তে শুরু করে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎকরা চিকিৎসরা পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, বৃহস্পতিবার তাপমাত্রা ১০ এর ঘরে অবস্থান করছে। সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনি¤œ। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটস্থ হওয়ায় শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চোরাই মালামাল ভাগাভাগির সময় আটক -৬ জন

দিনাজপুরে ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা

বালিয়াডাঙ্গীতে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন

দিনাজপুরে অটোবাইক উল্টে যাত্রী ও অটোবাইক চাপায় নিহত-২

সাবেক এমপি মরহুম আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

সিডিএ মজেন্দ্র দেবশর্ম্মার মৃত্যুতে সেচিকের ২ লাখ চেক প্রদান

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহের দায়ে বর-কনে পরিবারকে জরিমানা

চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার

বীরগঞ্জে বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে আমের গুঁটি