Thursday , 7 December 2023 | [bangla_date]

দিনাজপুরে ইয়াবা ও এমকেডিলসহ মাদককারবারি আটক

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও এমকেডিলসহ রফিকুল ইসলাম নামে এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত বুধবার দিবাগত রাতে দিনাজপুর শহরের পাক-পাহাড়পুরে এ অভিযান চালিয়ে ৩৮০পিস ইয়াবা ও ৬বোতল এমকেডিলসহ ওই মাদককারবারিবে আটক করে ডিএনসি জেলা কার্যালয়ের একটি দল।
আটক রফিকুল ইসলাম দিনাজপুর শহরের পাক-পাহাড়পুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে।
ডিএনসি জানায়, আটক মাদককারবারি দীর্ঘদিন ধরে স্থানীয় যুবসমাজের মাঝে মাদক সরবরাহ করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে সেই মাদককারবারির নিজ বাড়ির আলমারিতে কৌশলে লুকিয়ে রাখা এসব মাদকদ্রব্য উদ্ধার হয়। এসময় আটক হয় মাদককারবারি রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে দিনাজপুরকে রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে ডিএনসি। তথ্য দিয়ে সহযোগিতরাও আহবান জানান। এঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

কাহারোলে পর্যালোচোনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন-২০২১ অনুষ্ঠিত।

বোদা বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির আর্থিক অনুদান প্রদান

বীরগঞ্জে সমবায় সমিতির টেকসই উন্নয়নে এক দিনব্যাপী ভ্রম্যমাণ প্রশিক্ষণ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরের বোচাগঞ্জ ঘূর্ণিঝড়ের তান্ডবে উফড়ে পড়েছে ৩শ বছরের পুরনো বটগাছ

দিনাজপুরে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১ ঘন্টা পর ছাড়লো একতা এক্সপ্রেস ট্রেন

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

ঘোড়াঘাটে বিএনপিতে যোগ দিলেন ৩ ইউপি সদস্য

পঞ্চগড়ে পদোন্নতি পেলেন ৬ পুলিশ সদস্য

হরিপুরে সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসারের বিরুদ্ধে ঘুঁষ বাণিজ্যের অভিযোগ!