Friday , 1 December 2023 | [bangla_date]

দিনাজপুরে কাবাডি লীগের চুড়ান্ত খেলায় মহিষকোঠা যুব সংঘ চ্যাম্পিয়ন

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি লীগের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে মহিষকোঠা যুব সংঘ।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকলে ৪টায় দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ মাঠ প্রাঙ্গনে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হলুদ রঙের জার্সি পরিহিত মহিষকোঠা যুব সংঘ করে ৪৫ পয়েন্ট। আর নীল রঙের জার্সি পরিহিত প্রত্যাশা সংঘ, বিরল করে ৩২ পয়েন্ট। এতে ১৩ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় মহিষকোঠা যুব সংঘ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের শাহিন ইসলাম।
এরপর পুরস্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম।
তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই যুব সমাজকে মাঠমুখি করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। দিনাজপুরে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তারা তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে দিনাজপুরের নাম উজ্জ্বল করবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, অতিরিক্ত সাধারন সম্পাদক মো. আসলাম হোসেন।
আলোচনা শেষে সেরা খেলোয়াড়, রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কাবাডি উপ কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান। তাকে সহযোগিতা করেন রেফারি মহসিন আলী, জালাল মিয়া, হাবিবুর রহমান, রাশেদুল ইসলাম মিন্টু, আব্দুল লতিফ, আনোয়ারুল ইসলাম, সামসুল হক ও শাহ আলম।সঞ্চালনায় ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।
ফাইনাল খেলায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, আনোয়ারুল ইসলাম, রবিউল আউয়াল খোকা, আনোয়ারুল ইসলাম সুমি, সমীরণ ঘোষ, মো. আবু শাহিন, জুলফিকার আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামাসহ কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৮ অক্টোবর) দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ মাঠ প্রাঙ্গনে কাবাডি লীগ শুরু হয়। এতে ৪টি গ্রুপে জেলার ১৭টি ক্লাব অংশ নেয়।
অংশগ্রহনকারী ক্লাবগুলো হচ্ছে ‘ক’ গ্রুপে মহিষকোঠা যুব সংঘ, কাশিমপুর উদয়ন সমিত, দিনাজপুর কাবাডি একাডেমি, রসুলপুর মিলন ক্লাব। ‘খ’ গ্রুপে দিনাজপুর কাবাডি কল্যাণ সংস্থা, ফুলতলা সমাজ উন্নয়ন ক্লাব, নবাবগঞ্জ কুশদহ ক্রীড়া ও পাঠাগার সমিতি, দিনাজপুর জেলা কাবাডি রেফারী সমিত। ‘গ’ গ্রুপে মহরমপুর শাপলা সমিতি, দিনাজপুর কাবাডি পরিষদ, শশরা হাজিপাড়া কাবাডি সমিতি, বিরল প্রত্যাশা সংঘ, কাশিমপুর উদমারী কাবাডি দল। ‘ঘ’ গ্রুপে কাশিমপুর দারুস সালাম দাখিল মাদ্রাসা, মহরমপুর যুব সংঘ, কাশিমপুর ক্রীড়া উন্নয়ন সমিতি, চিরিরবন্দ করঞ্জি বড়বাড়ি কাবাডি দল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্যকমপ্লেক্সে বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা  মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির ওয়ার্কশপ

দিনাজপুরে আমরা একাত্তর সংগঠনের মানববন্ধনে বক্তারা জাতিসংঘকে অনতিবিলম্বে ১৯৭১ এ বাংলাদেশে সংগঠিত জেনোসাইডের স্বীকৃত দিতে হবে

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান শিক্ষক প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল নিয়ে মতবিনিময়

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে হতদরিদ্রের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

শীতের আগমন ঠাকুরগাঁওয়ে লেপ-তোষক বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা !

পীরগঞ্জে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত