Monday , 4 December 2023 | [bangla_date]

দিনাজপুরে কুয়াশার সাথে বাড়ছে শীত

দিনাজপুরের তাপমাত্রা ধীরে ধীরে কমছে। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভব হচ্ছে। দেখা মিলছে কুয়াশারও। তবে গত বছর এই সময়ে যে তাপমাত্রা ছিল এবার তার চেয়ে তাপমাত্রা বেশি বলে জানা গেছে।
রোববার দিনাজপুরের তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত শনিবার ছিল ১৮.২।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা।
‘গত বছরের ৩০ নভেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫দশমিক ০৪ ডিগ্রী সেলসিয়াস, ১ ডিসেম্বর কমে দাঁড়ায় ১৪. ৫০ ডিগ্রী সেলসিয়াস, ২ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার তেমন শীত নেই। রোববার (৩ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস’ বলে জানান তিনি।
অপরদিকে, সকালে-সন্ধ্যা মানুষকে হালকা শীতের কাপড় পড়তে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুলি­রা শীতের কাপড় পরে নামাজে আসছেন।
শহরের খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসুলি­ আলতাফ হোসেন বলেন, শীত অনুভত হচ্ছে। ভোরে শীতের কাপড় গায়ে দিয়ে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে।
স্টেশন এলাকায় দেখা মেলে পত্রিকার হকার লক্ষণ চন্দ্র সরকার ও রুবেল ইসলামের। তাদের শীতের পোষাক ছিল বাই সাইকেলের মধ্যে। তারা বলেন, ভোরবেলা পত্রিকা আসে। আমাদের ভোরে বের হাতে হয়। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা বেশি। ভোরে ঠান্ডা লাগলেও সাইকেল চালানোয় গরম লেগে গেছে। তাই হালকা শীতের কাপড় খুলে সাইকেলের হাতলে রেখে দিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজারের বেশি

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর আগমনে ফুলেল শুভেচ্ছা

কাহারোলে কৃষকের মাঝে দিন দিন ক্যাপসিকাম চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জের আদিবাসী পরিবারগুলোর দাবী হারানো পৈত্রিক জমি ও বসতভিটা ফিরে পেতে চাই

রানা প্লাজা ট্র্যাজেডি: ১১ বছরেও কান্না থামেনি ফুলবাড়ীর রেবেকার, আজও সন্ধান নেই শাবানার

পীরগঞ্জে ব্রীজ প্রশস্থ করণের দাবীতে মানববন্ধন

দিনাজপুরে মুঠোফোন চু’রির স’ন্দেহে শিশুকে মা’রধর করে বস্তা’ব’ন্দী

এমপি গোপালের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ঘোড়াঘাটে সফলভাবে অর্থোপেডিক অপারেশন