Thursday , 7 December 2023 | [bangla_date]

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের পুনরায় নির্বাচিত সভাপতি মাসুদ আলম ও সম্পাদক বাবু

বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে চতুর্থবারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সহ-সভাপতি পদে মোঃ আমিনুল ইসলাম। তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সৈয়দ মওদুদ উল করিম বাবু। সহ সাধারণ পদে মোঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহাজান আলী নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মোঃ আব্দুর রশিদ।
প্রধান নির্বাচন কমিশনার শিক্ষা বোর্ডের উপসচিব সহযোগী অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুই বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি। ৯৯জন ভোটারের মধ্যে ৯৮জন ভোট প্রদান করেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একজনের ভোট স্থগিত করা হয়।
কড়া পুলিশি নিরাপত্তায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহন চলে।
শিক্ষাবোর্ড এর উৎফুল্ল কর্মকর্তা-কর্মচারীরা জানান, এ বিজয় দিনাজপুর শিক্ষাবোর্ডের শিক্ষার পরিবেশ উন্নতসহ কর্মচারীদের কর্মতৎপরতা আরও বৃদ্ধিপাবে। ফলে বোর্ডে কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীরা যে কোন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম দিনাজপুর শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মওদুদ করিম বাবু নিম্নমান সহকারি হিসেবে চাকুরীরত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মানবিক সাহায্য সংস্থার নতুন শাখা উদ্বোধন \ ৩ জন উদ্যোক্তার মাঝে ৫ লক্ষ টাকা করে ঋণ বিতরণ

হরিপুরে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভায়’ এমপি গোপাল

১৯ বছর পরে দেবীগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি গণি, সাধারণ সম্পাদক হ্যাপী

রাণীশংকৈলে প্রমিলা ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মত বিনিময় সভা

নৃত্য প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সুলতান কামাল উদ্দিন বাচ্চু নৃত্য চর্চা বাঙালী সংস্কৃতির ঐতিহ্য বহন করে

পীরগঞ্জের ওসি ক্লোজ ঘুষ বাণিজ্যের তথ্য ফাঁস

গভীর রাতে ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র পৌছালেন দিনাজপুর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋন সেবা মাস