Friday , 1 December 2023 | [bangla_date]

দিনাজপুর ৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন সঠিক হয়নি সংবাদ সম্মেলনে অভিযোগ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর ৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন সঠিক হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। যে প্রার্থীর নাম মনোনয়ন তালিকায় দেয়া হয়েছে তাকে এলাকার জাতীয়পার্টির কোন নেতাকর্মী সদস্য কিংবা সাধারন মানুষ কেউ চিনেনা বা জানেনা। তিনি নির্বাচনী এলাকায় সামাজিক কর্মকান্ড থেকে শুরু করে কোন রাজনৈতিক কার্য পরিচালনা করেননি কোন দিনও। এ ব্যাপারে জাতীয় পার্টির সকল নেতা কর্মীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। সাধারন মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছেনা স্থানীয় জাতীয়পার্টির নেতৃবৃন্দ।
বুধবার সকাল ১০ ঘটিকায় পার্বতীপুর জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর। তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানে বনানী কার্যালয়ে ২৮৯ সংসদ সদস্যপদপ্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। সেখানে দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী এলাকায় একজন অপরিচিত নুরল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবরে বিষয়টির সরেজমিন তদন্ত দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেলওয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, পার্বতীপুর রেলওয়ে জাতীয় পার্টির সভাপতি মোঃ ওয়াজুল ইসলাম ও জাতীয় জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার সভাপতি জীবন কুমার পাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

ছাত্র আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে তিনশত বুলেট লেগেছিল -পঞ্চগড়ে সারজিস আলম

কঠোর লকডাউন অমান্য করায় পীরগঞ্জে ১২ জনকে জরিমানা

পার্বতীপুরে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ডাকে বিএনপির জনসংযোগ শুরু

বীরগঞ্জে দুর্বৃত্তের হামলায় স্ত্রীসহ নৈশ্যপ্রহরী আহত

তথ্য তথ্য খেলা মোঃ- ফয়সাল ইসলাম (নয়ন)

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি

রাণীশংকৈলে চিরনিদ্রায় শায়িত হলেন-শেফালী

দিনাজপুরে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রাখার জন্য নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের “অগ্রণী”পুরস্কার প্রদান

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ