Tuesday , 12 December 2023 | [bangla_date]

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ. বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই। এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিতে তৈরি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনাকে বারবার প্রয়োজন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) বিকেলে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈদয় সালাহউদ্দিন দিলীপ, জেলা আওয়ামী লীগের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক অমূল্য রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটির পরিচালনা করেন ইউনিয়ন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পরিমল কুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালিত

আমাদের কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর-এমপি গোপাল

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবলও নানান সংকটে

বোচাগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে খাস জমিতে ভূমিহীনদের প্রবেশাধিকার বিষয়ক মতবিনিময় সভা

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে পিতার মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী সন্তান