Friday , 15 December 2023 | [bangla_date]

নৌকা উন্নয়নের প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। সরকার নারী সমাজকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। আমরা আরও এগিয়ে যাব। সেটা মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করছি। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব। এদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আবারও নৌকাকে বিজয়ী করবেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর ২০২৩) বিকেলে কাহারোল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসমী আক্তারসহ উপজেলা মহিলা আওয়ামী লীগ ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে বোচাগঞ্জ ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনকালে সিভিল সার্জন “তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে”

কাহারোলে সমাজসেবার অনুদান বিতরণ

দিনাজপুরে নজরুল পরিষদের উদ্দ্যেগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যবার্ষিকী পালিত

বীরগঞ্জে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল

আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই —— রাণীশংকৈলে এপি হাফিজ উদ্দীন আহম্মেদ

নেপথ্যে স্বামীর অনলাইন জুয়া ও অভাব পঞ্চগড়ে বিষপানের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু

বীরগঞ্জে পৃথক পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে নারী-পুরুষের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন