Wednesday , 13 December 2023 | [bangla_date]

পঞ্চগড়ে এজলাসে জুতা নিক্ষেপকারী নারী ৭ ঘন্টা পর জামিনে মুক্ত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামীদের জামিন দেয়ায় বিক্ষুদ্ধ হয়ে এজলাসে জুতা নিক্ষেপকারী মামলার বাদী মিনারা বেগমকে (২৫) ৭ ঘন্টা পর জামিনে মুক্তি দিয়েছেন আদালত। গত সোমবার রাতে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-১ এর বিচারক অলরাম কার্জি পাঁচ হাজার টাকা জামানতে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ওই আদালতের অফিস সহায়ক তাজুল ইসলাম বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করেন। তার জামিনের বিষয়টি নিশ্চিত করে পুলিশের পরিদর্শক জামাল হোসেন জানান, সকাল সাড়ে ১১টার সময় পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-১ এর বিচারক অলরাম কার্জীর আদালতের এজলাসে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই নারীকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়। পরবর্তিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে একজন আইনজীবী তার জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর জমি নিয়ে বিরোধে ইয়াকুব আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হলে তার মেয়ে মিনারা বেগম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ১৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত সোমবার সকালে প্রধান আসামীসহ ৩ জন বাদে বাকি ১৬ আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের সবার জামিন মঞ্জুর করেন। এতে বিক্ষুদ্ধ হয়ে মামলার বাদি মিনারা বেগম বিচারকের এজলাস লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৫নং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিষমুক্ত রঙিন ফুলকপি সাংবাদিকদের মাঝে বিতরণ

দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

পীরগঞ্জে দুটি ওয়ার্ডে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন

উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ

হাবিপ্রবিতে “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট রাজশাহী ২-০ গোলে দিনাজপুরকে হারালো

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ফুলবাড়ীতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মানবন্ধন

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মরিচ ব্যবসায়ী নিহত