Wednesday , 6 December 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে মারা গেলেন বড় ভাই

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে  মারা গেলেন বড় ভাই

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কিল ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী (৮৩) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই এলাকার আফসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে জমি নিয়ে বৈপিত্রেয় বড় ভাই ইয়াকুব আলীর সাথে ছোট ভাই আব্দুল মোমিনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে শালিসও হয়। গতকাল সকালে একই বিষয়ে নিয়ে আবারো বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মোমিনের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে তারা অভিযোগ করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে ইয়াকুব আলী অসুস্থ ছিলেন। তার হাতে ক্যানুলা ও ক্যাথেটার লাগানো ছিলো। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩০১

রাণীশংকৈলে দবিরুল ইসলাম নামের দুই ব্যাক্তির একইদিনে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউট নানা সমস্যায় জর্জরিত !

পীরগঞ্জে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জ্বালাও পোড়াও অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ সহ সকলকে সজাক থাকতে হবে—-রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

রাণীশংকৈলে ইএসডিও’র করোনাভাইরাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

এমপি আসলামুল হক আর নেই