Sunday , 10 December 2023 | [bangla_date]

পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবসে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সফল জননী নারী রাবেয়া খাতুন বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান স¤্রাট। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে জেলার সেরা পাঁচজন নারীকে উত্তরীয় সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এরা হচ্ছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সাদিকা তাসনিম মৃদু, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে মো. সাবিনা ইয়াসমিন, সফল জননী হিসেবে রাবেয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হিসেবে মো. তাসলিমা আকতার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লুৎফা বেগম। অনুষ্ঠানে তাদের উত্তরীয়, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
আটোয়ারী
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ ” নারীর জন্য বিনিয়োগ- সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্য বিষয় ও “ শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা” শ্লোগানকে গুরুত্ব দিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস”-২০২৩ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়-এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী থানার এসআই সাইফুল ইসলাম।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন নারীকে জয়িতার পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আমি প্রার্থী হয়েছি বলেই আপনাদের কদর বেড়েছে স্বতন্ত্র প্রার্থী তারিকুল

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরন

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী,ঠাকুরগাঁও ইউনিট: সভাপতি মাহমুদ, সা.সম্পাদক ফারজানাসহ ২৪ সদস্যের কমিটি গঠন

বীরগঞ্জ আ’লীগের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে যৌথ বর্ধিত সভা

ঠাকুরগাঁওয়ের মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তিতে র‌্যালি ও আলোচনা সভা

স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন চূড়ান্ত হচ্ছে

ঠাকুরগাও-৩ আসনে ওয়ার্কাস পার্টির প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

বীরগঞ্জে মাছের বাজারে অভিযান চালিয়ে ২শত ৭০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

বীরগঞ্জে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট সহ আটক ১