Friday , 15 December 2023 | [bangla_date]

পল্লীশ্রী’র দিনব্যাপী শিশু ও মেডিসিন বিভাগের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

বৃহস্পতিবার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পল্লীশ্রী’র সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের পূর্ণভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে ২৮২ জন দরিদ্র রোগীর মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পে শিশু ও মেডিসিন বিষয় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমী ওবায়দুজ জোহরা, বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নওশাদ আলম সিদ্দীক। দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি পূর্ণভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এর অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন, পল্লীশ্রী দীর্ঘদিন ধরে পিকেএসএফ’র সহযোগিতায় রাজারামপুর ইউনিয়নের অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে প্রতিটি নাগরিকের দোরগড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কারণে এই এলাকার মানুষদের চিকিৎসা সেবা প্রদান করছে পল্লীশ্রী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারামপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোর্কারম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী সমৃদ্ধি প্রকল্পের কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন ও রেজিনা খাতুন এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ। ক্যাম্প পরিদর্শন করতে আসেন পল্লীশ্রী’র প্রধান কার্যালয় হতে ঋণ ও আয়বৃদ্ধি মূলক কর্মসূচীর প্রোগাম ম্যানেজার মোস্তফা কামাল খোকন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষক-কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে নেওয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না: নৌ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি, — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি দুর্গাপূজা মন্দিরের !

রাণীশংকৈলে মাদদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

মরিচা ইউপির বাদলাপাড়ায় নিবার্চনী জনসভা অনুষ্ঠিত

মরিচা ইউপির বাদলাপাড়ায় নিবার্চনী জনসভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীর দায়িত্বভার গ্রহন

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বীরগঞ্জে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের বিক্ষোভ