Wednesday , 6 December 2023 | [bangla_date]

পীরগঞ্জে বিকাশ দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে তিন লাখ টাকা চুরি

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বিকাশ ও মোবাইল ফেক্্িরলোড ব্যবসায়ীর দেকোনের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ তিন লাখ টাকা ও তিন লাখ টাকার একটি চেক চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে নাসরিন বেগম নামে এক নারী সকালে তার বিকাশ ও মোবাইল ফেক্্িরলোড দোকান খুলার সময় এক ব্যক্তি মোবাইল ফোনের রিচার্জ কার্ড নিতে আসেন। দোকান খুলে নাসরিন দোকানের ক্যাশ বাক্্ের টাকার ব্যাগ রেখে ঐ ব্যক্তিকে গ্রামীন ফোন কোম্পানীর ২০ টাকার একটি কার্ড প্রদান করেন। ঐ ব্যক্তি দোকানের সামনে দাড়িয়ে কার্ড ঘষে মেবোইলে টাকা রিচার্জ করা কালে ক্যাশ বাক্্ের তালা দিয়ে বালতি নিয়ে পাশের দোকানে পানি নিতে যান দোকান মালিক নাসরিন। এ সুযোগে ঐ ব্যক্তি দোকানের ক্যাশ বাক্্েরর তালা ভেঙ্গে টাকার একটি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যাগে নগদ তিন লাখ টাকা ও তিন লাখ টাকার একটি চেক ছিল। পানি নিয়ে এসে দোকান মালিক দেখেন তার ক্যাশ বাক্্েরর তালা ভাঙ্গা এবং টাকার ব্যাগটি নেই।
বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানানো হয়। পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও টাকার ব্যাগটি বা চোরের সন্ধান পাননি।
নাশরিন জানান, ঐ সময় তার দোকানে বা আশে পাশে অন্য কোন লোক ছিল না। দুই মিনিটের মধ্যেই তার দোকানে এমন দূর্ঘটনা ঘটে গেল। এখন তাকে পথে বসতে হবে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ সন্ধায় এ প্রতিবেদককে জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর শুরু করেছেন। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার বীরগঞ্জ কলেজের প্রভাষক আল-মামুন

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা জামায়াতের সংবাদ সম্মেলন পঞ্চগড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

বিরলে সকল ফসলের চারার চাহিদা পুরণ করে চলেছে বিশ্বমানের দুটি পলিনেট হাউজ

এতিম অসহায়দের কম্বল দিলেন ইউএনও জিল্লুর রহমান

বোচাগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের মাস্ক বিতরন

চিরিরবন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোম-র‌্যাবিস ভ্যাকসিন প্রদান

ঠাকুরগাঁও জেলায় কোরোনায় মৃত্যু-৩, আক্রান্ত-৫৬

ঠাকুরগাঁওয়ের গড়েয়াতে আগুনে ঘর ভস্মীভূত!

পঞ্চগড়ে বিজিবির টাস্কফোর্স অভিযানে ২৪ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার