Saturday , 9 December 2023 | [bangla_date]

পীরগঞ্জে স্বাধীনতার ৫২ বছর পর শহিদ বুদ্ধিজীবী ডাঃ সুজাউদ্দীনের সমাধি সংরক্ষন কাজ শুরু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ স্বাধীনতার ৫২ বছর পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী ডাঃ সুজাউদ্দীন ও তার বড় ভাই মোজাফ্ফর হোসেনের সমাধি সংরক্ষন কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে বীরহলি গ্রামে উপজেলা প্রশাসনের তত্বাবধানে এ সংরক্ষন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ও শহিদ ডাঃ সুজাউদ্দীনের পুত্র বদরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্দীর হোেসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরনবী চঞ্চল, উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু ফারাক এরশাদুল বার ডলার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ এর ১৭ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে শহিদ হন এ দুই শহিদ সহ ৭ জন। কয়েক বছর আগে এদের মধ্যে শহিদ অধ্যাপক গোলাম মোস্তফার সমাধি সংরক্ষন করা হলেও তখন থেকেই বাকি শহিদের সমাধি অরক্ষিত অবস্থায় পড়ে ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে দরিদ্র-সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে সীমান্ত ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

আত্ত-মানবতার সেবায় এক অনন্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আটোয়ারীতে ব্র্যাকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ফিলিং স্টেশনে তেলের রিজার্ভ ট্যাংকে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা  পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

মানবিক আবেদন ঠাকুরগাঁওয়ের শিশু মাফির জন্য সাহায্যের আবেদন

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন শাকিল আহম্মেদ

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক