Sunday , 3 December 2023 | [bangla_date]

বিদেশি শক্তি অথবা সন্ত্রাসী কায়দা ক্ষমতার উৎস হতে পারে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিদেশি শক্তি অথবা সন্ত্রাসী কায়দা ক্ষমতার উৎস হতে পারে না। জনগণই ক্ষমতার উৎস। দেশের জনগণ যখন ভোট উৎসবে মাতোয়ারা। সে সময়ে বিএনপি বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে। এতেই বোঝা যায় বিএনপি জনগণের উপর নির্ভর করে না। তারা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড করে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত মানুষ। এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, উন্নয়ন চায়। এজন্যই শেখ হাসিনাকে আবার বিজয়ী করবে মানুষ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে রোববার (৩ ডিসেম্বর ২০২৩) সন্ধায় কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা যুব লীগের সভাপতি শাহ মোস্তফা আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যেজিৎ রায়সহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভাটির পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

কাহারোলে অল্পের জন্য বেঁচে গেল ৩ প্রাণ

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একটি মানুষকে হত্যা করা হয়নি,বরং একটি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছে — সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার সার্বিক উন্নয়নে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নার্সিং ইনস্টিটিউটের মাল্টিপারপাস ভবনের উদ্বোধন

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ভোগান্তিতে রোগীরা

পঞ্চগড়ে আজ তিন উপজেলায় নির্বাচন

বীরগঞ্জের মাটিতে বিশ্বের সবধরনের কৃষি পণ্য ফলানো সম্ভব কৃষিমন্ত্রী

বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত