Tuesday , 19 December 2023 | [bangla_date]

বিরল সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরল সীঁমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৩ঘন্টা বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীঁমান্ত এলাকার রাধিকাপুর পোর্ট এলাকার বাংলাদেশের অভ্যান্তরে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং বিএসএফ এর ১২ জন প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উল। এসময় বিজিবি দিনাজপুর সেক্টরের অধীনস্থ দিনাজপুর ব্যাটলিয়নের অধিনায়কসহ অন্যান্য ষ্টাফ অফিসার ও কোম্পানি অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রাসংগিক সকল বিষয়ই এই সৌজন্য বৈঠকে আলোচনা করা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীঁমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীঁমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
সকালে বিএসএফ প্রতিনিধিদল বিওপি’তে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডার ও বিজিবি প্রতিনিধিবর্গ তাদের ফুলেল অভ্যর্থনা জানান। এছাড়াও বিজিবি’র একটি চৌকষ দল সেক্টর কমান্ডার কিষানগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আরএম ফাউন্ডেশন ছিন্নমূল মানুষদের তুলে দিলেন একবেলা আহার

ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

নানা আয়োজনে নবরূপীর প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের  বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

আদর্শ মহাবিদ্যালয়ে পবিত্র শব -ই- মিরাজ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাত্রদলের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে একদিনের ব্যবধানে একই গ্রামে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হরিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ-সরকার রাজস্ব হারাচ্ছে