Wednesday , 6 December 2023 | [bangla_date]

বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে ৬ডিসেম্বর বুধবার যথাযথ মর্যাদায় পাকহানাদার মুক্ত দিবস উদযাপন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ সর্বস্তরের মানুষ। সকাল ৯টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এর পর সর্ব প্রথমে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাণণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীসহ সিনিয়র নেতৃবৃন্দ। এর পর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেসক্লাব, সেতাবগঞ্জ সরকারী কলেজ, সেতাবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, সেতাবগঞ্জ বুদ্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়সহ সকল সাংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠান সমুহ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স হতে একটি বিশাল বিজয় র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি তানু সম্পাদক হিমেল

পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগে শ্রেষ্ট ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন

পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

অসহায় মানুষের পাশেই  আছেন প্রধানমন্ত্রী     -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাবুল সভাপতি নিরঞ্জন সম্পাদক পীরগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে গরু চুরি সহ একাধিক মামলায় ২ ভাই আটক

বোদা পৌরসভার ৮শত বাসিন্দার নাগরিক সেবা হতে বঞ্চিত সেবা প্রদানের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি

পীরগঞ্জে চোলাই মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরে ৯ম ক্লেমন মুক্তা স্মৃতি অনুর্ধ-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের পুনরায় নির্বাচিত সভাপতি মাসুদ আলম ও সম্পাদক বাবু