Thursday , 14 December 2023 | [bangla_date]

বোচাগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৯টায় সেতাবগঞ্জ বড়মাঠ সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে সর্ব প্রথমে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাণণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এর পর একে একে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠন, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, উপজেলা প্রেসক্লাব সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালেও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ উপরোক্ত প্রতিষ্ঠান সমুহ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার জন্য স্বাধীনতার পরাজিত শক্তিরা নারকীয় হত্যাযগ্য চালিয়ে বাংলার বুদ্ধিীজীবিদের নির্মম ভাবে হত্যা করে ছিল। বাংলার মানুষ স্বাধীনতার ৫২ বছর পরও বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করছে অচিরেই বুদ্ধীজীবিদের হত্যাকারী সেই আলবদর আলসামস্দের তালিকা করে তাদের বিচার প্রক্রিয়া শুরু এবং সমপন্ন করার মাধ্যমে জাতিকে কলংক মুক্ত করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি \ যার মূল্য ৯৭ লাখ ৫৩ হাজার টাকা

বাংলাবান্ধা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

খানসামায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬০০ রোগী

বোচাগঞ্জে গরু চোর সন্দেহে দুই জন আটক

বীরগঞ্জে বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আলোর মুখ দেখেনি বায়োমেট্রিক মেশিন, অপচয়ের পথে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা

ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যাকাণ্ড, ছেলেসহ আটক ২

কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত

চিরিরবন্দরে রাস্তার গাছ কেটে পাচারের চেষ্টা এলাকাবাসীর হাতে আটক

খানসামা ভুল্লির নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই চলাচলের ভরসা