Friday , 1 December 2023 | [bangla_date]

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল শিশু, সাপের কামড়ে মৃত্যু

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল  শিশু, সাপের কামড়ে মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের নবাবগঞ্জে ধান কাটা জমিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় সাপের কামড়ে মাহী নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহী ওই গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।
মাহমুদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশে ধান কাটা জমিতে সহপাঠীদের নিয়ে খেলা করছিল শিশু মাহী। খেলার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বাড়ি ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজ নিখিল চন্দ্রের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, সাপে কাটার পর শিশুকে দিনাজপুর নেওয়ার পথে মারা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইউএনও’র স্বাস্থ্যের উন্নতি হয়নি। দেখা দিয়েছে নিউমোনিয়া

ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার -রুহিন হোসেন প্রিন্স

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের সমাপনী

পীরগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করল বীরগঞ্জ শুভসংঘ

গাছ কাটতে বাঁধা দেয়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ মারার অভিযোগ

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কোয়ান্টাম দিনাজপুর সেলের উদ্যোগে “টোটাল ফিটনেস ডে” পালিত

পঞ্চগড়ের শিশুর জন্ম থেকেই হার্ট ফুটো শিশু লাবিবকে বাঁচাতে প্রয়োজন চার লাখ টাকা

ঝড়ে গাছ পড়ে ইজিবাইকের যাত্রীর মৃ-ত্যু