Friday , 15 December 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মস‚চির অংশ হিসেবে স‚র্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয় এবং ৯.১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত), শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. ফাহিমা খানম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে ধারাবাহিকভাবে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও ম‚ল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, হল সুপার কাউন্সিল, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীগণের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে ৩য় দফা নির্বাচনে সংঘাতের শংকায় সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে এবার ১৬১টি মন্ডপে দূর্গা পূজার সকল প্রস্তুতি চলছে

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ফেব্রুয়ারিতে যারা পাবেন ভ্যাকসিন জয়শ্রী ভাদুড়ী

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃ ধর্মীয় সংলাপ

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে —–উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যা লঘুদের দেশত্যাগ জাস্ট স্টেজ ড্রামা —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক