Saturday , 2 December 2023 | [bangla_date]

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির কমিটি গঠন সাদিক সভাপতি-জোবায়ের সম্পাদক

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির পঞ্চম কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাদিক আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই ব্যাচ ও অনুষদের শিক্ষার্থী জোবায়ের সরকার। সহ-সভাপতি পদে ১৯ ব্যাচের কৃষি অনুষদের মো. আশিকুল ইসলাম নাফিস ও একই ব্যাচের ইইই বিভাগের মো. রাকিব হাসান নির্বাচিত হয়েছেন৷

শনিবার (২ ডিসেম্বর) সংগঠনটির ২৩-২৪ নতুন কমিটির ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. লাবলু ইসলাম৷

দায়িত্ব পেয়ে সংগঠনটির সভাপতি সাদিক আল আমিন বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপদেষ্টামণ্ডলীসহ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দের প্রতি, যারা আমাকে যোগ্য মনে করেছেন। অন্তরের অন্তস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই তাদের যারা উক্ত কমিটিতে নিজ যোগ্যতাবলে স্থান করে নিতে পেরেছে।

‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’ আমি সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনে নিজের সেরাটুকু দেয়ার। চেষ্টা করবো ‘হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি’ যেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও সমানভাবে অবদান রাখতে পারে। সেজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক জোবায়ের সরকার বলেন, ‘হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি’ বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এই সংগঠনের গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাই তাদের যারা আমার ওপর আস্থা রেখেছেন। দোয়া রাখবেন সে আস্থার জায়গাটুকু যেন ধরে রাখতে পারি। সংগঠনকে নতুন কিছু দেয়ার এবং এর কল্যাণে কাজ করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

এছাড়াও নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অ্যানিভা এলিজ মিষ্টি, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হাসান , সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাকিম সাদী ও সৌরভ রাজ, অর্থ সম্পাদক পদে লিটন প্রামাণিক , সহ-অর্থ সম্পাদক পদে ইসরাফিল ইসলাম প্রধান, সাহিত্য সম্পাদক পদে আসমা-উল-হুসনা মুগ্ধ, সহ-সাহিত্য সম্পাদক পদে হেদায়েতুন হিরা ও তানজিলা মুস্তারী অর্পি, নাট্য ও চিত্রকলা বিষয়ক সম্পাদক পদে নিধি সরকার, সহ-নাট্য ও চিত্রকলা বিষয়ক সম্পাদক পদে পলাশী রায়, দপ্তর সম্পাদক পদে সাজনিন সুলতানা, প্রচার সম্পাদক পদে মলয় কিশোর বর্মন, সহ-প্রচার সম্পাদক পদে তানজিম মোস্তাফিজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিস ব্যবসায়ী লিটনের সংবাদ সম্মেলন

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

বিভাগীয় অষ্টম বারের মতো শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত বীরগঞ্জের মরিয়ম বেগম

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে ১৬ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

দিনাজপুর ওয়ার্কার্স পার্টির সাথে মতবিনিময় সভা

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

হরিপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত