Friday , 1 December 2023 | [bangla_date]

অবরোধের মাঝেও হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আলু আমদানি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দফায় দফায় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল এবং অবরোধের মাঝেও দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বেড়েছে।
আমদানির শুরুর প্রথমদিকে প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। এখন তা বেড়ে প্রতিদিন ২০ থেকে ৫০ ট্রাক আমদানি হচ্ছে। আমদানিকারকেরা বলছেন,দেশে ভারতীয় আলুর চাহিদা থাকায় আমরা বেশি করে আলু আমদানি করছি। আলুর বাজার যেন স্বাভাবিক থাকে। সরকার আমদানির অনুমতি দেওয়ার পর প্রথমদিকে ভারতীয় আলুর চাহিদা ছিলো বেশি। তবে, শুরুর দিকে আমদানি কম ছিল। এখন চাহিদা বাড়ায় আমদানি বেড়েছে।
হিলি বন্দর অভ্যন্তরে প্রতিকেজি ভারতীয় আলু প্রকারভেদে পাইকারি ২৬ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা বন্দর থেকে আলু কিনে বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, সরকার অনুমতি দেওয়ার পর থেকে বন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্দর দিয়ে ১৮৮ ভারতীয় ট্রাকে ৪ হাজার ৯৩৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

পীরগঞ্জে থানার অফিসার ইনচার্জকে বিদায় সংবর্ধনা।।বিস্তারিত জানতে টাচ্ করুন

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

সেতাবগঞ্জে ব্যস্ত সড়কে ভেড়ার পাল প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা

ঘোড়াঘাটে সড়ক দূঘর্টনায় হেলপারের পা বিছিন্ন

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

বীরগঞ্জে ৩২ লিটার চোলাই মদসহ আটক ৩

ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন