Wednesday , 6 December 2023 | [bangla_date]

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের  আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভ‚ঁইয়া মুক্তাকে শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড় যুগ্ম জেলা ও দায়রা জজ মোছাঃ মার্জিয়া খাতুন।
কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ২ ডিসেম্বর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী নামক বাজারে নির্বাচনী প্রচারণার আয়োজন করেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভ‚ঁইয়া। ওই নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর উপস্থিতিতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্য প্রদানকালে নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থককে হাড়হাড্ডি ভেঙ্গে দেয়ার জন্য সমর্থকদের নির্দেন দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদেরকে হুমকী প্রদান করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ

রাণীশংকৈলে দুই পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও মিলছে না প্রতিকার

কাহারোলে শিশুদের জন্মদিন উদজ্জাপন ও শিশু -সুরক্ষা উপকরন বিতরন অনুষ্ঠিত।

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

দিনাজপুরে সামসুজ্জামান চৌধুরী খোকা ভাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

সমান কাজ, পারিশ্রমিক অর্ধেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর,মজুরি বৈষম্য

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মাসুদ রানা

স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।