Friday , 15 December 2023 | [bangla_date]

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির কর্তৃক হইতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) দরিদ্র, হত-দরিদ্র, অসহায়, গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল কালাম (রুবেল)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, নির্বাহী সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ লুৎফুল কবির বকুল, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, শামীম কবির, তারেক ইবনে নাসিম সুজন। সভাপতির বক্তব্যে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন বেসরকারী উন্নয়ন সংস্থা’র পাশপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষ ভালো কাজ কিংবা আত্মমানবতার সেবা করার জন্য আল্লাহ তায়ালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় ১৯৭৪ সাল থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম বে-ওয়ারিশ লাশ দাফন, হোমিও দাতব্য চিকিৎসা প্রদান, বিনা বেতনে বয়স্কশিক্ষা ও আরবী শিক্ষা দেওয়া, বিনা বেতনে সেলাই, উল বুনন, প্রশিক্ষণ ও টেলারিং শিক্ষা দেওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপদ গ্রস্থদের সাহায্য প্রদান করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

আটোয়ারী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যাগে বৃত্তি পরীক্ষা শুরু

আটোয়ারী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যাগে বৃত্তি পরীক্ষা শুরু

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেখ হাসিনার নেতৃত্ব থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে আউট অব চিলড্রেন এডুকেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মজনু নামের এক সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা

একদিনেই হিলি স্থলবন্দর দিয়ে এলো ২৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ

খানসামা ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে

বোদায় তিন দিন ব্যাপি মৌলিক  প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বোদায় তিন দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পঞ্চগড়ে পরামর্শ সভা অনুষ্ঠিত