Friday , 1 December 2023 | [bangla_date]

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত মাদক স¤্রাট শহিদুলকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার ( ২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের গুঞ্জরমারী বাজারে দুপুর দেড় টার দিকে একাধিক মাদক মামলার আসামী এলাকার কুখ্যাত মাদক স¤্রাট মোঃ শহিদুল ইসলাম(৫০)কে ৫৭ বোতল কোডিন যুক্ত নেশা জাতীয় মাদক ফেনসিডিল সহ হাতেনাতে আটক করেন নীলফামারী র‌্যাব-১৩। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া ( বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের্^) গ্রামের মৃত দুন্দিয়া’র ছেলে। সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩ এর নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে মাদক বিরোধী এ অভিযান চালিয়ে মাদক স¤্রাট শহিদুল ইসলামকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদক স¤্রাট শহিদুলকে আটক করে আটোয়ারী থানায় নিয়ে আসেন র‌্যাব। পরে নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু করেন। আটোয়ারী থানার ওসি, র‌্যাব -১৩ কর্তৃক ৫৭ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামী মোঃ শহিদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১৩ এব্যাপারে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছেন। মামলা নং-১১, তারিখ: ২৮/১১/২০২৩। আসামীকে বুধবার (২৯ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাণদাসের মৃত্যু আত্মহত্যা নয়, পিবিআইয়ের তদন্তে সুপরিকল্পিত হত্যা উদঘাটন

দিনাজপুরে শহর সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভা

পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় ড. শফিকুর রহমান গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই

পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সুস্থ হয়ে মুক্ত আকাশে ডানা মেললো ১৯টি শকুন

নির্বাচনের আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে

ঠাকুরগাঁওয়ে লেবু বাগান করে লাখোপতি সিদ্দিক

দিনাজপুরে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা

ছওয়াব’র অর্থায়নে খাদ্য প্যাকেজের উদ্বোধনকালে ইউএনও সদর পবিত্র সিয়াম সাধনার মাসে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উল্লাস