Wednesday , 13 December 2023 | [bangla_date]

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সহ ৮টি সভা সোমবার ( ১১ ডিসেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান-এর সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সভায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি),ধামোর ইউপি চেয়ারম্যন আবু তাহের দুলাল , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম , আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্রঘোষ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সম্প্রতি গিরাগাঁও বিজিবি কর্তৃক ৪কেজি ৮০গ্রাম স্বর্ণ উদ্ধার নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় চুরি, মাদক, চোরাকারবারী, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। পরে পর্যায়ক্রমে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা, সড়ক নিরাপত্তা কমিটির সভা, ভিক্ষুক পুনর্বসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত কমিটির সভা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা ও সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে,সভার শুরুতেই নবাগত ইউএনও কে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিরলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয়  ধারালো অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

বিরলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

তেঁতুলিয়ায় বিএনপির চেয়ারমার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মাহফিল

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনে আলোচনায় দিনাজপুরের ঐতিহ্য

পঞ্চগড়ে গ্রামীণ সড়কের উন্নয়নে কর্মশালা

পীরগঞ্জে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জমি দখল নিয়ে উত্তেজনা !