Sunday , 31 December 2023 | [bangla_date]

আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশের উদ্দ্যোগে ২৫ বছর পূর্তিতে গুনিজন সংবর্ধনা প্রদান

শনিবার বেসরকারী উন্নয়ন সংস্থা আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) দিনাজপুর শহরের বালুবাড়িস্থ প্রধান কার্যালয় আলোহা পরিবারের পক্ষ হতে ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়।
এএসএসবি’র নির্বাহী পরিচালক মিনারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৯জন গুনিজনকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ্-ই- মবিন জিন্নাহ, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী কানিজ রহমান, বিশিষ্ট লেখক ও সমাজকর্মী জিনাত রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাজেদা হোসেন, বিশিষ্ট গীতিকার ও সাবেক অধ্যক্ষ আখতারা বেগম, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিশিষ্ট লেখক ও সমাজকর্মী লায়লা চৌধুরী, আদিবাসী ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড. মোঃ আব্দুস ছালাম ও বিশিষ্ট সমাজসেবক নূরুল মঈন মিনু। প্রধান অতিথি সিডিএ’র নির্বাহী পরিচালক শ্হা-ই-মবিন জিন্নাহ তার বক্তব্যে বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ দীর্ঘ ২৫বছর ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছে। এই ২৫বছরে তারা অসংখ্য মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করে আসছে। নির্বাহী পরিচারক মিনারা বেগম বলেন, দিনাজপুর এবং নওগাঁ জেলায় আমরা চিকিৎসা সেবা প্রদান করে আসছি। নারীর ক্ষমতায়ন এবং আর্ত মানবতার কল্যাণে অসহায়-দরিদ্র মানুষের চক্ষু অপারেশন করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সহযোগিতা করছি। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সরকারের পাশাপাশি আমরা এনজিও সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছড়াকার নিরঞ্জন হীরা ও ড. সিঁথি সাহা। এরপর কেক কেটে ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী প্রশান্ত কুমার রায়, হাফিজা শারমিন সুমি, রাইসা তাসনিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

খানসামায় কৃষি প্রণোদনার সার ও বীজ পেল ২৫৭০ জন কৃষক-কৃষাণী

জেলা বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক –

জনগন নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই দেশের এত উন্নয়ন —হুইপ ইকবালুর রহিম এমপি

হরিপুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ই-ফাইলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে বাড়ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ

বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

পঞ্চগড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্থ আহমনগর ও শালসিড়ির লোকের মাঝে  কোরবানির মাংস ও খাবার বিতরণ করেছে ‘হিউম্যানিটি ফার্স্ট’

পঞ্চগড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্থ আহমনগর ও শালসিড়ির লোকের মাঝে কোরবানির মাংস ও খাবার বিতরণ করেছে ‘হিউম্যানিটি ফার্স্ট’

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি