Wednesday , 13 December 2023 | [bangla_date]

আশা‘র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপিতে অসহায় মানুষদের চিকিতসা সেবা দিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্্ির চিকিতসা ক্যাম্প। আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঠান্ডাজনিত শিশু রোগীসহ স্থানীয় প্রায় ২ শতাধিক অসহায় নারী ও পুরুষ রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বুধবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আশা বছির বানিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বছির বানিয়া বেসরকারী উন্নয়ন সংস্থা আশা‘র শাখা ব্যবস্থাপক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ মর্তুজা আলী,সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলী, শিক্ষক মিজানুর রহমান ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল হক মন্ডল।এসময় স্বাস্থ্য সেবা কেন্দ্রের কর্মীরা আগত রোগী নারী ও পুরুষের ডায়াবেটিস পরিক্ষা করা হয় এবং চিকিৎসক ডা: মোঃ গোলাম সারওয়ার রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় এবং চিকিতসার জন্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।
এসময় অনুষ্ঠানে চন্ডিপুর ইউনিয়নসহ আশা’র কর্ম এলাকার আরো ৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসহ প্রায় দুই শতাধিক নারী ও পুরুষকে বিনামুল্যে চিকিতসাপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও ফ্রি‘তে ডায়াবেটিস চেক আপ ও রক্তচাপসহ প্রাথমিক অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে উন্নয়ন মেলায় আ’লীগ নেতা ও সাংবাদিকরা উপস্থিত না থাকায় এমপি’র ক্ষোভ

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি

ডিসেম্বরের শেষ নাগাদ পৌরসভায় ভোট

পীরগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীকে অমানবিক প্রহার ঃ হাসপাতালে ভর্তি

হৃদয়ের প্রতিটি স্পন্দনে মুক্তিযুদ্ধের চেতনাবোধকে জাগ্রত করতে হবে-হুইপ

বোদায় ১৫ হাজার বাঁধা কপির গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাণীশংকৈল আজাদ মেডিক্যাকেল স্বত্বাধিকারী দুলাল বসাকের পরোলোক গমন

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী

কাহারোলে একটি সেতুর অপেক্ষায় ১৫ গ্রামের মানুষের ভোগান্তি