Thursday , 21 December 2023 | [bangla_date]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুুরে ওয়ার্কার্স পার্টি’র সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত তাদের বাহাদুর বাজার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড রবিউল আউয়াল খোকা। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান। আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে পার্টির ভূমিকা সমন্ধে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন দিনাজপুর জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল মোত্তালেব, কমরেড বিমল আগারওয়াল, কমরেড মোঃ হাফিজ উদ্দীন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন হয় যে, পার্টির মনোনীত প্রার্থী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের প্রার্থী (হাতুড়ী প্রতীক) এর নির্বাচনী প্রচারণায় এবং সার্বিক সহযোগিতায় পার্টির নেতাকর্মীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনের কাজ করতে হবে।
এছাড়া আরোও সিদ্ধান্ত হয় যে, জেলার অবশিষ্ট ৫টি আসনে পার্টির কর্মীদের ১৪ দলীয় জোটের প্রার্থীর পক্ষে “নৌকা মার্কায়” কাজ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে পালিত বাংলা ইশারা ভাষা দিবস

সূর্যমুখীর পাইলট উৎপাদন  নিয়ে মাঠ দিবস

সূর্যমুখীর পাইলট উৎপাদন নিয়ে মাঠ দিবস

স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা শুরু বৃহস্পতিবার

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

পীরগঞ্জ হাটপাড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খানসামায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু গ্রেপ্তার

দয়া করে শীতে কাতর মানুষের পাশে দাঁড়ান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ দিয়ে স্বর্ণালংকারসহ মালামাল চুরি \ মালামালসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে গঙ্গা দেবীর মন্দিরের চড়ক পূজা

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে