Saturday , 23 December 2023 | [bangla_date]

কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে সংবর্ধনা প্রদান

শুক্রবার দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহি, কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক এর মহাপরিদর্শক সাইফ উদ্দিন আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আরিফ পরিদর্শনে এলে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রণজিৎ কুমার সিংহ ফুল দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করেন।
এসময় রাজ দেবোত্তর এস্টেটের সদস্য বিমল কুমার দাস, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় কলকারখানা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্দির পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহি বলেন, শ্রীশ্রী কান্তজিউ মন্দির বাংলাদেশের ইতিহাসে একটি পুরাতন পর্যটন কেন্দ্র হিসেবে সারাবিশ্বে পরিচিত। প্রতি বছর একমাসব্যাপী যে রাস মেলা অনুষ্ঠিত হচ্ছে তা সবধর্মের মানুষ এখানে এসে উপভোগ করছে। রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, ট্রাস্টি জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য’র সহযোগিতায় মন্দিরের অনেক উন্নয়ন ঘটেছে। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ প্রতিনিয়ত এখানে এসে তাদের পারিবারিক পুজার্চনা অনুষ্ঠান সম্পন্ন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা

খানসামায় শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

পৌরসভা নির্বাচন: আচরণ বিধিমালা ও আইনশৃংখলা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আলোচনা সভা

বীরগঞ্জে যত্রতত্র বিক্রি হচ্ছে মাংস

বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে ডালিম প্রতীকের কাউন্সিলর মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম

হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিমা তৈরির কাজে অতিব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

বীরগঞ্জ উপবৃত্তি সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ