Wednesday , 13 December 2023 | [bangla_date]

কাহারোলে ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মৎস্য চাষী মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোলে বুধবার উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মৎস্য চাষী মাঠ দিবস করা হয়েছে। বেলা ১টায় উপজেলার রাজুরিয়া মহেশপুর গ্রামে ঢেপা-পুণর্ভবা ওয়াটার ম্যানেজমেন্ট সাব প্রজেক্ট এলাকার ৪০জন সুফলভোগীর অংশ গ্রহণে অনুষ্ঠিত মাঠ দিবসে স্বাগত বক্তব্যে প্রকল্পের গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও মাঠ দিবসে দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, কাহারোল উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ আমানুস সালাম, মৎস্য চাষী যথাক্রমে মোঃ আব্দুস সাত্তার, মোঃ জামিউল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান মোঃ শোহরাব হোসেন, জনার্ধন রায় প্রমুখ বক্তব্য রাখেন । মাঠ দিবসে সুফলভোগী মৎস্য চাষীগণ তাদের অভিজ্ঞতা, সফলতা ও মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ তাদের যে ভাবে সহযোগিতা করেছেন তা তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বোদায় দুঃস্থদের মাঝে শাড়ি লুঙ্গি সুন্নতি কাপড় বিতরণ

বীরগঞ্জে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পীরগঞ্জে হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে সরকারি ভাবে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে উপকরণ বিতরণ

পীরগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রাণ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পঞ্চগড়ে তিন দিনের উন্নয়ন মেলা শুরু

বেগম জিযার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ

পীরগঞ্জে কোষারানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন মাঠে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা