Thursday , 28 December 2023 | [bangla_date]

কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, এই নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আ. লীগ ও জনগণের নৌকা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই কোনো ষড়যন্ত্রই নৌকার সুনিশ্চিত বিজয় ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে নৌকার উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) রাতে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে ঈশানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের মানুষ নৌকা ছাড়া কিছু বুঝে না। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তারা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে। আগুনে পুড়ে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে। দেশে মানুষ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে নিরাপদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশিল চন্দ্র এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদস্য মো. নুর ইসলাম নুর, সদস্য সৈয়দ সালাউদ্দিন দিলীপ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা যুব লীগের সভাপতি শাহ মোস্তফা আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ্যে ধূমপানের অপরাধে বীরগঞ্জে তিন জনকে জরিমানা

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা

রানীশংকৈলে ‘বিশ্ব মা দিবসে’ মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

ঠাকুরগাঁওয়ে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিচারের দাবিতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জের আলোর পথে ফাউন্ডেশনের পক্ষ থেকে এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য সভায় কবি আব্দুল হাই সাহিত্য চর্চাকে কারো পকেটে নয়, সবার জন্য উন্মুক্ত এবং সার্বজনীন করতে হবে

বীরগঞ্জের সাজেদুরের স্বপ্ন পুরণে পাশে দাড়ালেন মানবিক পুলিশ

সাংসদ পিনাক চৌধুরীকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা