Sunday , 24 December 2023 | [bangla_date]

খানসামায় ক্যানেল পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ি থেকে যোতরঘু পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংস্কার হওয়া ক্যানেল পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
রবিবার বিকেলে এই ক্যানেল পরিদর্শন করে কৃষকদের সাথে এই বিষয়ে বিশদ কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
ক্যানেল সংস্কার কার্যক্রমে ইউনিয়ন পরিষদের গৃহীত উদ্যোগের প্রশংসা করে জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন, ক্যানেল সংস্কার ও দুই ধারে বনায়ন কার্যক্রম করতে জেলা পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, প্রায় দশ বছর ধরে জলাবদ্ধতায় অনাবাদি হয়ে পড়ে রয়েছে দুই হাজার একর কৃষি জমি। এতে চাষাবাদ না হওয়ায় সংকটে ওই এলাকার কৃষকরা। জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় ০৭ কিলোমিটার জুড়ে ক্যানেল সংস্কার কাজ শুরু করে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্লে–নার্সারি–কেজি শ্রেণির ক্লাস বন্ধই থাকছে

সেতাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

হরিপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ৪৫ দিন পর নিখোঁজ একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বীরগঞ্জ পল্লীতে জড়াজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় সাত সদস্যের পরিবারের বসবাস

সংখ্যালঘু ও যারা সংখ্যায় কম তারা জুলুমের শিকার হলে তাদের পাশে আছে এনসিপি —–পঞ্চগড়ে এনসিপি নেতা সারজিস আলম

রাণীশংকৈলে ভেজাল গুড়ে বাজার সয়লাব

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিরলে পুকুরের পানিতে ডুবে  এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ মামলা ডিবিতে হস্তান্তর