Saturday , 30 December 2023 | [bangla_date]

খানসামায় ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

খানসামায় ভোট গ্রহণ কর্মকর্তাদের  দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে খানসামা উপজেলায় ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটিটের আয়োজনে ও দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা হলরুমে ও খানসামা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মারুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজ উদ্দিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে উপজেলার ৫২টি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার মোট ১ হাজার ৪২জন কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়েছে।
দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার সমাপ্তি মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

বীরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাওয়ে ইউনেস্কো ক্লাবের জেলা শাখার কমিটি গঠন

আটোয়ারীর আলোচিত শিক্ষার্থী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পলিথিন মুক্ত জমে উঠেছে কৃষকের বাজার

বীরগঞ্জে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

বীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত

ইরাকে যুদ্ধাপরাধের জন্য বুশকে গ্রেফতারের দাবি