Wednesday , 27 December 2023 | [bangla_date]

খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা বানিয়ে প্রচারণা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি\ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে মোটরসাইকেলে নৌকা তৈরি করে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের এক নেতা। তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা সারা ফেলেছে দলীয় নেতা-কর্মী, ভোটার ও পথচারীদের মধ্যে।
মোটরসাইকেলে বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নৌকা তৈরি করা আক্তার আলী খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কুমড়িয়া মন্ডলের বাজারের বাসিন্দা।
মঙ্গলবার সকালে উপজেলার টংগুয়া বাজারে গিয়ে দেখা যায়, ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম ও বইঠা লাগানো ব্যতিক্রমী এই মোটরসাইকেল নিয়ে ঘুরছেন তিনি। দিনাজপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পোস্টারও শোভা পাচ্ছে এই নৌকার চেহারা দেওয়া মোটরসাইকেলে।
মো. আক্তার আলী বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মনেপ্রাণে ধারণ করে ও দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ভালোবেসে এই নৌকা তৈরি করে প্রচারণায় নেমেছি। ইনশা আল্লাহ নৌকার বিজয় হবেই।
আওয়ামী লীগ ও নৌকার প্রতি এমন ভালোবাসার প্রশংসা করে খানসামা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করা এমন কর্মীদের জন্যই বাংলাদেশ আওয়ামীলীগ আজ শক্তিশালী দল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন সম্ভব নয় -হুইপ ইকবালুর রহিম

লায়ন্স ক্লাব’র অক্টোবর সেবাপক্ষে গভর্ণর কল- “মানবতাই আমাদের অনুপ্রেরণা” সেমিনার

বীরগঞ্জে ভেঙে পড়ার ১০ দিন পার হলেও কাজ শুরু হয়নি কাঙ্ক্ষিত ব্রিজের

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল

বীরগঞ্জে আমের বাম্পার ফলন হলেও লিচু ফলন নিয়ে আশঙ্কা রয়েছে

পীরগঞ্জে ডিবি পরিচয়ে জুয়ার আসরে টাকা তুলতে গিয়ে দুই যুবক গ্রেফতার

পঞ্চগড়ে বিএনপির প্রার্থী আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে  পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ৬ ইউপি চেয়ারম্যানের আবারো বর্জন