Thursday , 7 December 2023 | [bangla_date]

খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি বছরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আসিফ জাহান পিয়াস খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান হারুন, সাংবাদিকবৃন্দ, ইমাম প্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর উপজেলার ১৪৬ টি সেন্টারে ৬ মাস হতে ১১ মাস বয়সী ২৫০০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২০৬৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং শিশুদের খাদ্য তালিকায় ভিটামিন ‘এ’ যুক্ত খাবার রাখতে অভিভাবকদের সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

পীরগঞ্জে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল

অবৈধ ক্লিনিক বন্ধ ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

বীরগঞ্জে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জ ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দূর্ভোগে চার উপজেলার মানুষ

বোদায় ক্ষেতমজুর সমিতিরি জেলা সম্মেলন অনুষ্ঠিত