Sunday , 31 December 2023 | [bangla_date]

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফাঁসিতলা বাজার এলাকায় কয়েকজন শিশু রাস্তা পারাপারের জন্য আকষ্মিকভাবে দৌড় দেয়। এ সময় রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ড্রামট্রাক শিশুদের বাঁচাতে ব্রেক করে।

এতে ট্রাকের পিছনে থাকা অপর একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ড্রামট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিয়ে রোড ডিভাইডারে উঠে যায়।

এ সময় ড্রাম ট্রাকটি উল্টে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রাকের চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। বাসের এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানায় আনা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানোর উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র  চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু

জমি নিয়ে দ্বন্ধ, প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু পুলিশের তল্লাসীতে আসামীদের বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার

ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

আটোয়ারীতে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

নতুন প্রজন্ম সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা