Wednesday , 13 December 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পোলিও টিকা খেতে যাওয়ার পথে অটোরিক্সার ধাক্কায় রাইসা মনি নামের পাঁচ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টায় শিশুটির নানাবাড়ি এলাকা ঘোড়াঘাট পৌরসভার বড়গলিতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপির ছাতিনচড়া গ্রামের রাজু মন্ডলের মেয়ে
মৃতের পরিবার জানান, রাইসা তার নানার বাড়ি থেকে পোলিও টিকা খাওয়ার জন্য পাশের একটি অস্থায়ী ক্যাম্পে যাচ্ছিল। এ সময় তার অপর এক খেলার সঙ্গীসহ রাস্তা পারাপারের সময় ১টি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই খবর পেয়ে শিশুটির নানা আনোয়ার হোসেনের ভাই ফারুক হোসেন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, পরীক্ষা-নিরীক্ষা করার পর ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
অপরদিকে স্থানীয় লোকজন অটোরিক্সাটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ সংবাদ লেখা পর্যন্ত চালকের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নিহত রাইসা মনিকে তার পিতা মাতার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও অটোরিক্সার ব্যাপারে অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩ শাধিক প্রতিবন্ধী পেলেন পবিত্র রমজানের উপহার সামগ্রী

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ঠাকুরগাঁয়ের রাহাত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবিতে আন্দোলন পরিষদের গণ স্বাক্ষর কর্মসূচী পালন

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” সভা ।

পীরগঞ্জে বড়দিন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে দিনে দুর্ধর্ষ চুরি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানীভাতা না পাওয়ায় অসহায় ভাবে জীবন যাপন করছেন —সালমা

বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ!!

মৌসুমের সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ডিসেম্বর-জানুয়ারি মাসে ৪৫ দিনই সর্বনিম্ন