Friday , 1 December 2023 | [bangla_date]

চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ, এমপি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক।
গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক নিশ্চিত করে বলেন, পদত্যাগপত্র গ্রহণ করে জেলা প্রশাসক বরাবরে অগ্রায়ন করা হয়েছে। তারিকুল ইসলাম তারিক দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক বলেন, ‘আমি মনে করি, উপজেলা পর্যায়ে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে আমার বিজয়ের ব্যাপারেও আমি আশাবাদী। আর তাই সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। তিনি চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদের টানা ৫ বারের ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি সাবেক চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকও ছিলেন।
উল্লেখ্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে পরপর তিনবার নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। তিনি আবারো এই আসনে মনোনয়ন পেয়েছেন এবং গত ২৯ নভেম্বর নেতাকর্মীদের নিয়ে চিরিরবন্দর ও খানসামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের শতগ্রাম ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া-এমপি গোপাল

মায়ের সাথে নানার বাড়ি যাওয়া হলো না শিশু অনু’র

বীরগঞ্জে ৪৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সার্বিক কর্ম মুল্যায়নে রংপুর রেঞ্জে ২য় এবং পঞ্চগড় জেলায় আবারো বোদা থানা শ্রেষ্ঠত্ব অর্জন করছে

কাহারোলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

আগাম মুকুলে ছেয়ে গেছে আমবাগান, কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

বীরগঞ্জে জেলা প্রশাসক মাহমুদুল আলম আশ্রয়ন প্রকল্প কাজ পরিদর্শন

রাণীশংকৈলে ৫৪টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে আগাম তরমুজের দাম ক্রেতার সাধ্যের বাইরে বিক্রি হচ্ছে