Tuesday , 5 December 2023 | [bangla_date]

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে ‘খো খো লীগ’ শুরু

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে ‘খো খো লীগ-২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে। এতে ১২টি দল অংশগ্রহণ করেছে।
রোববার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে খো খো লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন ও নির্বাহী সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশ নেয় হালকা সবুজ রঙের জার্সি পরে রসুলপুর খো খো দল বনাম হলুদ রঙের জার্সি পরে কাশিমপুর খো খো দল। নির্ধারিত সময়ের খেলায় রসুলপুর খো খো দল করে ১২ পয়েন্ট আর কাশিমপুর খো খো দল করে ৯ পয়েন্ট। ৩ পয়েন্টে বিজয়ী হয় রসুলপুর খো খো দল।
খেলা পরিচালনা করেন রেফারি মো. মহসিন আলী, মো. কামরুজ্জামান, সামসুল হক, হাবিবুর রহমান, শাহ আলম, রাশেদুল ইসলাম মিন্টু, আব্দুল লতিফ, জালাল মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কাবাডি উপ কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান, খো খো উপ কমিটির আহবায়ক রবিউল আউয়াল খোকা, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, সমীরণ ঘোষ, আনোয়ারুল ইসলাম সুমি, মো. আবু শাহিন, জুলফিকার আলী, মোস্তাফিজুর দুলাল, ফাহিমা ইয়াসমিন কলিসহ কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমি দর্শক উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।
অংশগ্রহণকারী ১২টি দল হচ্ছে- ‘ক’ গ্রæপে রয়েছে রসুলপুর খো খো দল, কাশিমপুর খো খো দল ও দিনাজপুর খো খো পরিষদ। ‘খ’ গ্রæপে রয়েছে কাশিমপুর সাত্তার স্মৃতি সংসদ, জপেয়া’র মোল্লাপাড়া যুব সংঘ ও দিনাজপুর খো খো একাডেমি। ‘গ’ গ্রæপে রয়েছে ফুলতলা খো খো দল, চিরিরবন্দর করঞ্জী’র বনফুল ক্রীড়া ক্লাব ও নবাবগঞ্জের কুশদহ ছাবিদগঞ্জ খো খো একাদশ। ‘ঘ’ গ্রæপে রয়েছে বিরলের মিরাপাড়া’র ধর্মপুর শাপলা সমিতি, আল্লী হাজ্বিপাড়া ক্রীড়া ও স্বাস্থ্য ক্লাব এবং খানপুর সাহিত্য ও ক্রীড়া ক্লাব খলিফাপাড়া।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামা ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে

বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পীরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে ঐতিহ্যবাহী চরক পূজায় ভক্তদের মিলন মেলায় পরিনত

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রফিকুল ইসলাম পরিষদের নির্বাচনী প্রচারণা

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

নাট্য সমিতির বিজয়ের আনন্দ বৈঠকী অনুষ্ঠানে বক্তারা কাঙ্খিত বিজয়ের পেছনে রয়েছে দীর্ঘ শোষন-বঞ্চনার দীর্ঘ ইতিহাস

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ

ক্ষমা চেয়ে বিতর্কিত কৃষি আইন বাতিল করলেন মোদি