Tuesday , 5 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের ছোট হিয়ার চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

মোঃ মজিবর রহমান শেখ,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ছোট এই মামুনির নাম : আদিবা হাসান হিয়া, বয়স ৩ বছর বা সামান্য বেশি। মা-বাবার আদরের মেয়ে সে। সে গাইকোজেন স্টোরেজ ডিজিস (টাইপ-৬) এ আক্রান্ত। এ রোগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধীরে ধীরে লিভার এর কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং লিভার এর সাইজ বড় করে দেয়। জন্মের দেড়–দুই বছর বয়স থেকেই নানাবিধ অসুস্থতায় জর্জরিত থাকা ছোট ফুটফুটে এই শিশুটির অসুস্থতা এখন তীব্র আকার ধারণ করেছে। চিকিৎসকদের পরামর্শক্রমে গত কিছু মাস আগে চিকিৎসার জন্য ভারতে নিয়ে গেলে ভারতের সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ লিভার ট্রান্সপ্ল্যান্ট এর পরামর্শ প্রদান করেন। অবশেষে গবফধহঃধ ঐড়ংঢ়রঃধষ এর বিশেষজ্ঞ চিকিৎসক ডা: নিলাম মোহন (বিশেষজ্ঞ-পেডিয়াটিক্স প্যাস্টোএন্টেরেলেজিস্ট এন্ড হেপাটোলোজিস্ট, লিভার ট্রান্সপ্ল্যান্টেশন) এর তত্ত্বাবধানে ভর্তি করা হয় হিয়াকে। ডা: নিলাম মোহন ও দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে বলেছেন। বর্তমানে আদিবা ভারতের মেদেনটা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। ২ সন্তানের মধ্যে আদিবা বাবা মায়ের দ্বিতীয় ও ছোট সন্তান। আদিবার বাবা একটি বে-সরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন ও তার মা গৃহিনী। লিভার সংক্রান্ত যে কোন চিকিৎসা ব্যয়বহুল। লিভার প্রতিস্থাপনের জন্য ডোনার, অপারেশন ও অন্যান্য খরচ বাবদ আনুমানিক প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। আসুন সকলে মিলে আর্থিক সহযোগিতার মাধ্যমে ছোট এই শিশুটিকে পৃথিবীর রঙ্গিন আলোয় বেঁচে থাকতে সহযোগিতা করি। আমরা সবাই মিলে যতটুকু পারি নিস্পাপ আদিবার পাশে দাড়ানোর চেষ্টা করি।
বিস্তারিত যোগাযোগের জন্য : ০১৭৭৪-২৩২৪৪১ আজমিনা খানম ইলা (আদিবার মা)।
হিয়াকে আর্থিক সহযোগিতা পাঠাতে : বিকাশ নাম্বার : ০১৭৬৭-৬৯২৬১১ (আদিবার মা), ০১৭৭৪-২৩২৪৪১ (আদিবার বাবা), নগদ নাম্বার : ০১৯১৭-৯৬২৪৩৫১। এছাড়াও সোনালী ব্যাংক লিমিটেড, পুরাতন বাসস্ট্যান্ড শাখার হিসাব নম্বর: ১৯১০৯০১০১৫৫৬৮ (মোছা: আজিমা খানম), রাউটিং নম্বর : ২০০৯৪০৫৮৬, সুইফ কোড : ইঝঙঘইউউঐখঙউ এর মাধ্যমে এবং ডাচ বাংলা ব্যাংক, বিজয়নগর শাখার হিসাব নং-১৯১১৫১০০৮৪৬৯৬ (মোছা: আজিমা খানম), রাউটিং নম্বর : ০৯০২৭১০৯৪, সুইফ কোড : উইইখইউউঐ এর মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠানো যাবে। আসুন সকলে কিছু কিছু করে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে নিস্পাপ শিশুটিকে সুস্থ হতে সাহায্যের হাত বাড়িয়ে দেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৩৫ তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ভেঙ্গে দেয়া হলো শেখ মুজিবুরের মূর‌্যাল

আলমারির নীচে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার এবং দুই মাদক কারবারি আটক

দিনাজপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন পালিত

বিকাশে লেনদেন রাণীশংকৈলে অজ্ঞাত নামা আসামীর নামে চলছে চাঁদাবাজি

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও ভিসি নিয়োগ দেবে সরকার

পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ——-রেলমন্ত্রী আধুনিক রিসোর্ড ও ফাইফ তারকা মানের মটেল নির্মাণ—বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

হরিপুরে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনাস্থল থেকে মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার